স্টাফ রিপোর্টার : শহরের দক্ষিন আটুয়ার বাসিন্দা ব্যবসায়ী আলহাজ¦ আব্দুল আজিজ শেখ গতকাল সকাল পৌনে সাতটায় পাবনা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি পৌর আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান কিরনের পিতা। নিউমার্কেটের সন্নিকটে খলিফাপট্রি জামে মসজিদের সামনে ছিলো তার ব্যবসা প্রতিষ্ঠান আজিজ ষ্টোর (যেটি এখন সু মিউজিয়াম)। অত্যন্ত সদালাপী ও পরহেজগার ব্যক্তিত্ব আজিজ শেখের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দক্ষিন আটুয়া মহল্লায়। অসংখ্য মানুষ ছুটে যান তার বাড়িতে। গতকাল বাদ মাগরিব চাঁদাখার বাঁশতলার কাছে দক্ষিন আটুয়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে কিরনের পিতা আলহাজ¦ আব্দুল আজিজ শেখের মৃত্যুতে জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এড. শামছুর রহমান শিমুল বিশ^াস, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি এড. তসলিম হাসান সুমন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহিন, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আলহাজ¦ কামিল হোসেন, বর্তমান প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান মামুন, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, জেলা য্্ুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সনজু, ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী হেলাল, সাধারন সম্পাদক রোকনুজ্জামান রাঙা, ব্যবসায়ী আজম খান, আব্দুল হান্নান, আব্দুস সালাম, জাহিদুল ইসলাম জগলু, নজরুল ইসলাম আঞ্জু, ব্যাংকার কামরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন রেজা খান মামুন, সাবেক পৌর কাউন্সিলর তরিকুল ইসলাম রায়হান, সদর থানা যুবদলের আহবায়ক ফারুক হোসেন সুজন, সদর থানা আওয়ামীলীগ নেতা হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান রাসেল, শ্রমিক লীগ নেতা প্রদীপ সাহা, আপন টেলিকমের স্বত্তাধিকারী ব্যবসায়ী আবুল কালাম আজাদ, দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম প্রমূখ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
