আটঘরিয়া প্রতিনিধি : উপজেলায় বোরো ধান সংগ্রহ মৌসুম ২০২৩ এর ডিজিটাল পদ্ধতিতে উন্মুক্ত লটারিতে কৃষক নির্বাচন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কম্পিউটারে এক বিশেষ ধরণের সফটওয়্যার ব্যবহার করে এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। উন্মুক্ত লটারীর মাধ্যমে স্থানীয় পৌরসভা, মাজপাড়া, চাঁদভা,দেবোত্তর, একদন্ত ও লক্ষীপুর ইউনিয়নের কৃষক নির্বাচন করা হয়। এসময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু। এ সময় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নুর মোহাম্মদ, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন ইকবাল প্রমূখ উপস্থিত ছিলেন। খাদ্য বিভাগ সুত্রে জানা গেছে, পৌরসভাসহ পাঁচটি ইউনিয়নে মোট ৩১৮ জন কৃষকের নাম লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। প্রথম পর্যায়ে ১৫৯ জন এবং দ্বিতীয় পর্যায়ে ১৫৯ জন। এর মধ্যে পৌরসভায় পৌর সভায় ১৬ জন, প্রথম পর্যায় ৮ জন,দ্বিতীয় পর্যায় ৮ জন, মাজপাড়া ইউনিয়নে ৮৪ জন কৃষক। এর মধ্যে প্রথম পর্যায় ৪২ জন, দ্বিতীয় পর্যায় ৪২ জন। চাঁদভা ইউনিয়নে ৬৬ জন কৃষক। প্রথম পর্যায় ৩৩ জন,দ্বিতীয় পর্যায় ৩৩ জন। দেবোত্তর ইউনিয়নে ১৮ জন কৃষক। প্রথম পর্যায় ৯ জন দ্বিতীয় পর্যায় ৯ জন কৃষক। একদন্ত ইউনিয়নে ৫৮ জন কৃষক। প্রথম পর্যায়ে ২৯ জন দ্বিতীয় পযায়ে ২৯ জন, লক্ষীপুর ইউনিয়নে ৭৮ জন কৃষক। প্রথম পর্যায়ে ৩৮ জন দ্বিতীয় পর্যায়ে ৩৮ জন কৃষক রয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
