ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়ায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাজাহান আলী (৫৫) নামে একজন দিনমজুরকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে পৌর শহরের ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আটক শাজাহান শহরের সরদারপাড়া মহল্লার ওয়াপদা বাঁধ পাড়ায় বসবাস করেন। জানা যায়, পৌর শহরের কিন্ডারগার্ডেনে পড়ুয়া ওই শিশু সকালে সাড়ে ছয়টার দিকে কলম কিনতে বাড়ি থেকে বাসস্ট্যান্ডের একটি দোকানে আসে। সেখান থেকে ফেরার পথে লম্পট শাজাহান ওই শিশুকে ফুসলিয়ে রেল ব্রিজের নিচে নিয়ে যায়। এ সময় পথচারীরা শাজাহানের আচরণ সন্দেহজনক মনে হলে ব্রিজের নিচে গিয়ে শিশুটিকে ধর্ষণ করা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে এবং শাজাহানকে মারপিট দিয়ে আটকে রাখে। তবে সুযোগ বুঝে শাজাহান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে শাজাহানকে আটক করে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, ধর্ষণ মামলায় আটক শাজাহানকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ওই শিশুটিকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
