এফএনএস বিনোদন : দীর্ঘদিন ধরেই আলোচনা-সমালোচনা আর বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছে দক্ষিণী সুপারস্টার প্রভাস ও কৃতী শ্যাননের ‘আদিপুরুষ’। যে কারণে একের পর এক পেছাতে হয়েছে ৭শ’ কোটি বাজেটে নির্মিত এই সিনেমাটি। অবশেষ কিছুদিন আগেই ঘোষণা দেওয়া হয় আসছে ১৬ জুন পর্দায় আসছে ‘আদিপুরুষ’। সমালোচনা-বির্তক যা-ই হোক, সিনেমাটির পোস্টার, ট্রেলার, গান প্রকাশ পেতেই তা লুফে নিচ্ছেন দর্শকরা। সেই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটির ‘রাম সিয়া রাম’ গানটিও দারুণ প্রশংসা পাচ্ছে নেটদুনিয়ায়। সেই রেশ কাটতে না কাটতেই এবার রেকর্ড গড়লো সিনেমাটি। মুক্তির আগেই সিনেমাটির এমন সাফল্যে বক্স অফিস মাতানোর ইঙ্গিত বলেই মনে করছেন অনেকে। জানা গেছে, মুক্তির আগেই প্রায় ১৫০ কোটি টাকা আয় করে ফেলেছে ‘আদিপুরুষ’। তবে ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছে, আদিপুরুষের তেলেগু ভার্সনের স্বত্ব বিক্রি করেই ১৬০-১৭০ কোটি টাকা আয় করেছে প্রযোজনা সংস্থা। দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় প্রযোজনা সংস্থা এই স্বত্ব কিনেছে। যদিও এই বিষয়ে প্রযোজনা সংস্থার তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, রামায়ণের অনুকরণে তৈরি ‘আদিপুরুষ’ ছবিতে রামচন্দ্রের চরিত্রে রয়েছেন প্রভাস। সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৃতিকে। এ ছাড়া ট্রেলারে মহাকাব্যিক যুদ্ধের ঝলক থেকে শুরু করে প্রভাসের গুরুগম্ভীর গলায় সংলাপ কিংবা হনুমানের লঙ্কাকাণ্ড সবই দর্শকের মন জয় করে নিয়েছে। যার ইতিবাচক প্রভাস বক্স অফিসেও পড়বে বলে মনে করছেন সিনেবোদ্ধারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
