আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়া সরকারি খাদ্য গুদাম অভ্যন্তরিন বোরো সংগ্রহ /২০২৩ মৌসুমী খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম গতকাল সকালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু। এ সময় প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন। উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার নূর মোহাম্মদ, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন ইকবাল প্রমূখ। উপজেলা খাদ্য বিভাগ সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩০ টাকা কেজি দরে ধান ৪শ ৭২ মে: টন, ৪৪ টাকা কেজি দরে চাল ১শ ৯১ মে: টন ক্রয় করবে। ধান, চাল সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
