স্টাফ রিপোর্টার : ‘তামাক নয়, খাদ্য ফলান’ প্রতিপাদ্য নিয়ে চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মমতাজ মহলের সভাপতিত্বে বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, সহকারী কমিশনার (ভূমি) মোছা: তানজিনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান, প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল হালিম।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
