ফরিদপুর প্রতিনিধি : জেলার মাধ্যমিক স্তরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ২০২৩ নির্বাচিত হলেন নাগ ডেমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হেদায়েতুল্লাহ। তিনি ১৯৭৪ সালে ২৮ নভেম্বর পাবনা জেলার ফরিদপুর উপজেলার চকোরিয়া (খাগুরিয়া) গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স.প্রা.বি. অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুর জোয়াদ্দার ও মনোয়ারা খাতুন এর সন্তান। তিনি এসএসসি, এইচএসসি, গণিত বিষয়সহ বিএসসি, শিক্ষায় স্নাতক (বিএড) ও স্নাতকোত্তর এম.এড ডিগ্রী সাফল্যের সাথে উত্তীর্ণ হন। শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় জেনারেল এমএজি ওসমানী গোল্ডেন এ্যাওয়ার্ড ও নেলসন ম্যান্ডেলা গোল্ডেন এ্যাওয়ার্ড পান। ২০০৪ সালে ফরিদপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালে বাদাল বীণাপানি এসসি উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে পরে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালে নাগডেমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের নানা প্রশাসনিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
