এফএনএস স্পোর্টস: নানা সময়ে ঘরোয়া ক্রিকেট বা বিভিন্ন দলের ক্যাম্প হলেও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিদেশি দলের পদচারণা নেই অনেক দিন। সেই অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট যদিও নয়, তবে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে বাংলাদেশ অর্নর্ধŸ-১৯ দলের লড়াই হবে এই মাঠে। খুলনার পাশাপাশি রাজশাহীতেও হবে এই সিরিজের ম্যাচ। ৫ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১ জুলাই বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকার যুবারা। ঢাকা হয়ে সেদিনই তারা চলে যাবে খুলনায়। যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে ৬ জুলাই। এই মাঠেই ৯ ও ১১ জুলাই পরের দুই ম্যাচ। সিরিজের শেষ দুই ম্যাচ হবে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে, ১৪ ও ১৭ জুলাই। সম্প্রতি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজেও তিনটি যুব ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি হয়েছিল রাজশাহীর এই মাঠে। আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজগুলো খেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে অবশ্য পূর্ণাঙ্গ সিরিজ ছিল বাংলাদেশের। ফলাফল সেখানে খুব একটা ভালো ছিল না। একমাত্র যুব টেস্টে পরাজয়ের পর ওয়ানডে সিরিজে তারা হারে ৪-১ ব্যবধানে, পরে হেরে যায় একমাত্র টি-টোয়েন্টিও।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
