স্টাফ রিপোর্টার : ১১ হাজার ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ হেল বাপ্পি (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ স্পেশাল কোম্পানীর একটি চৌকষ অভিযানিক দল। ধৃত বাপ্পি চাঁপাইনবাবগঞ্জ জেলার-শিবগঞ্জ থানার পার কেজিপুরের মৃত গোলাম রব্বানীর ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় র্যাবের জোয়ানরা অভিযান চালায় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ঝাওয়াইল ব্রীজ এর সামনে। এ সম সেখান থেকে উল্লেখিত পরিমান ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী বাপ্পিকে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
