স্টাফ রিপোর্টার : বীর মুক্তিযোদ্ধা ও পাবনা পৌরসভার সাবেক কমিশনার আলী জব্বারের প্রথম মৃত্যুবার্ষিক গতকাল পালিত হয়েছে। গত বছরের ২৭ মে ষ্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন তিনি। তার মৃত্যুবার্ষিক উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, বাদ যোহর মুক্তিযোদ্ধা সংসদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। শহরের কৃẲপুরের বাসিন্দা মরহুম রব্বেল আলীর ছেলে আলী জব্বার ছিলেন অত্যন্ত সদালাপী ও বিনয়ী মানুষ ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময়ে তার ভূমিকা ছিলো উল্লেখ করবার মতো। তিনি ছিলেন পাবনার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির একজন সম্মানিত সদস্য। বীর মুক্তিযোদ্ধা আলী জব্বারের একমাত্র ছেলে জাহিদুল হাসান রাসেল সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার মরহুম পিতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
