নিজস্ব প্রতিনিধি : ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার ৮ টি স্কুলের ২৪ জন বিতর্কিত অংশ নেয়। শতাধিক ছাত্র-ছাত্রী শিক্ষক ও অভিভাবক এ সময় উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং পাবনা জেলা স্কুল রানার আপ হয়। পাবনা জেলা স্কুলের তামিম উদ্দিন খান শ্রেষ্ট বিতার্কিক নির্বাচিত হন। এ ছাড়া পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ, সেন্ট্রাল গার্লস হাই স্কুল, আর্দশ গার্লস হাই স্কুল, ছিদ্দিক মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ, ইমাম গাযযালী গালস স্কুল এন্ড কলেজ এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। সকালে সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতার শুরু হয়। পাবনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের বিশেষ অতিথিদের উপস্থিতি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম, পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সাধারণ সম্পাদক শহীদুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, পাবনা প্রেসক্লবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা. ড. নরেশ চন্দ্র মধু প্রমুখ। অনুষ্ঠানের মর্ডারেটর ছিলেন সাহিত্য বিতর্ক ক্লাব, পাবনার সভাপতি ড. মনছুর আলম। বিচারকের দায়িত্ব পালন করেন দৈনিক সিনসা সম্পাদক ও সাহিত্য বিতর্ক ক্লাব, পাবনার সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলম, অধ্যক্ষ জেবুন্নেচ্ছা ববিন ও খান আনোয়ার হোসেন। পরে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার এবং ক্রেস্ট বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
