শামীম হাসান মিলন : চাটমোহর উপজেলার হান্ডিয়ালে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী আব্দুল খালেক মাস্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রবিউল করিম মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রাং এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, জেলা আ’লীগের সহ-সভাপতি ও চাটমোহর পৌর মেয়র অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছহাক আলী মানিক। এ সময় চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, পৌর আ’লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, বিলচলন ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেন, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান নুরজাহার বেগম মুক্তি, হান্ডিয়াল ইউপি সাবেক চেয়ারম্যান কে এম জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যক্ষ এম এম মতিন, মাগুড়া বিনোদ ইউপি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল খালেক মাস্টারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে স্মৃতি চারণ করেন। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
