ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়ায় বড়াল নদ দখল করে আরসিসি ভিত দিয়ে বাড়ি নির্মাণ করছিলেন ইউপি সচিব মোতাহার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করেও নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। অবশেষে শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান নিজে উপস্থিত হয়ে ওই ভবন ভেঙে ফেলার কাজ শুরু করেন। জানা যায়, উপজেলার টলটলিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের সচিব মোতাহার হোসেন ৪ মাস আগে নিজের সম্পত্তির অগ্রভাগে বড়াল নদ দখল করে আরসিসি ভিত দিয়ে আবাসিক ভবন ও নদী ভাঙ্গন থেকে তা রক্ষায় গাইডওয়াল নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কাজ শুরুর একমাস পরে বন্ধ রাখতে বাধ্য হন মোতাহার হোসেন। তবে এর আগেই কয়েক দফা নিষেধ অমান্য করে তিনি আরসিসি ভিত দিয়ে পিলার নির্মাণের কাজ শেষ করেন। কিন্তু এর তিন মাস পরে গত সপ্তাহে আবারো কাজ শুরু করেন মোতাহার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, নদী দখল করে ভবন নির্মাণ করায় উচ্ছেদ করা হয়। নদী রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
