এফএনএস স্পোর্টস: দুর্দান্ত পারফরম্যান্সে ইংলিশ ফুটবলে নিজের প্রথম মৌসুমে আরেকটি স্বীকৃতি ধরা দিল আর্লিং হলান্ডের হাতে। প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। চলতি মৌসুমে সিটিতে যোগ দিয়ে গোলের সামনে ঝড় তুলে চলেছেন হলান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩৫ ম্যাচে গোল করেছেন ৩৬টি। ভেঙে দিয়েছেন ৩৮ ম্যাচের লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। লিগে সতীর্থদের দিয়ে ৮টি গোলও করিয়েছেন এই তারকা। সিটির লিগ শিরোপা ধরে রাখায় বড় অবদান রাখা এই স্ট্রাইকার আলো ছড়িয়েছেন অন্য টুর্নামেন্টেও। দলকে এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নেওয়ার পথে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে হলান্ড গোল করেছেন ৫২টি। এ নিয়ে টানা চতুর্থ মৌসুমে ইপিএলের বর্ষসেরা খেলোয়াড় হলেন সিটির কোনো খেলোয়াড়। আগের তিন মৌসুমে খেতাবটি জেতেন কেভিন ডে ব্রুইনে (২০১৯-২০ ও ২০২১-২২) ও রুবেন দিয়াস (২০২০-২১)। সেরার লড়াইয়ে এই মৌসুমেও সংক্ষিপ্ত তালিকায় ছিলেন বেলজিয়ান মিডফিল্ডার ডে ব্রুইনে। তালিকায় থাকা অন্যরা হলেন আর্সেনালের মার্টিন ওডেগোর, বুকায়ো সাকা, ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস র্যাশফোর্ড, টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইন ও নিউক্যাসল ইউনাইটেডের কিরান ট্রিপিয়ার। এর আগে চলতি মাসে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন হলান্ড।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
