পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল শনিবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিলেন (আবেদনকারী) ১৬৫৮ জন। পরীক্ষায় অংশ নেন ১৬০৫ জন। উপস্থিতির হার ৯৬.৮০ শতাংশ। গুচ্ছ পদ্ধতিতে ২২টি বিশ্ববিদ্যালয়ে একইসাথে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এক ঘন্টার পরীক্ষার মধ্য দিয়ে তিনটি ধাপের দ্বিতীয় ধাপের পরীক্ষা আজ অনুষ্ঠিত হলো। আগামী ৩ জুন এ ইউনিটের পরীক্ষা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসহ পাবনা শহরের ১৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। পাবনার আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিভিন্ন বাহিনী সর্বাত্বক সহযোগিতা করেন। বিশ^বিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ছাড়াও সাংবাদিক, সুশীল সমাজ, রোভার স্কাউট, পাবনার বিভিন্ন সামজিক, সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা ভিত্তিক ছাত্র কল্যান সমিতি, ব্যক্তি উদ্যোগ সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন ভর্তি পরীক্ষা সার্বক্ষনিক মনিটরিং করেন। তাঁরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন। উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, জাতীয়ভাবে ২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষার অংশ হিসেবে আমরা প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করলাম। পরীক্ষা খুবই সুন্দর , সুশৃঙ্খল, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় আমি আমাদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী, প্রক্টরিয়াল বডি, সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, পরীক্ষার সঙ্গে জড়িত সকল মহল, সর্বোপরি পাবনাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। (জনসংযোগ দপ্তর, পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
