এফএনএস স্পোর্টস: এবারের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনালে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়া। যেটি নিরপেক্ষ ভেন্যু ওভালে অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। আর এ ম্যাচের আগে এ চ্যাম্পিয়নশিপের প্রাইজমানির পরিমাণ ঘোষণা করেছে আইসিসি। যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানিতে থেকেও প্রাইজমানি পেতে যাচ্ছে বাংলাদেশ দল। গত শুক্রবার টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি প্রকাশ করা হয় আইসিসির ওয়েবসাইটে। সেখানে দেখা যায়, এদিন সব মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমের জন্য ৩.৮ মিলিয়ন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যার পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ৪১ কোটি টাকা। যার মধ্যে ফাইনালে চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় ১৭ কোটি টাকার বেশি। এ ছাড়া রানার্সআপ দল পাবে ৮ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় সাড়ে আট কোটি টাকা। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাকি দলগুলোও মোটা অঙ্ক পেতে চলেছে। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা সাউথ আফ্রিকা পাবে ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। চার নম্বরে থাকা ইংল্যান্ড পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার। ৫ নম্বরে থাকা শ্রীলঙ্কা পাবে ২ লাখ ডলার। বাকিদের মধ্যে নিউজিল্যান্ড (ষষ্ঠ), পাকিস্তান (সপ্তম), ওয়েস্ট ইন্ডিজ (অষ্টম) ও বাংলাদেশ (নবম) প্রত্যেকে পাবে ১ লাখ ডলার করে। যা বাংলাদেশি অর্থে ১ কোটি টাকার কিছু বেশি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
