স্টাফ রিপোর্টার : ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান গতকাল পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজা সুলতানা। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার লুৎফুন নাহার শারমীন, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হক আলাউদ্দীন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। বিজ্ঞান মেলায় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ চারটি ইভেন্টেই অংশ নিয়ে তিনটি ইভেন্টে পুরস্কার লাভ করে। ইভেন্টগুলো হলো বিজ্ঞান অলিম্পিয়াড, স্টল প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা। বিজ্ঞান অলিম্পিয়াডে তৃতীয় স্থান লাভ করে দশম শ্রেণির ছাত্র মাশরাফি, স্টল প্রদর্শনে তৃতীয় স্থান অর্জন করে ওয়াহেদুজ্জামান রুদ্র এবং কুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করে দশম শ্রেণির শিক্ষার্থী মাশরাফি, শাকিল এবং গৌরব সাহা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত নাগ প্রতিযোগিতার সকল ইভেন্টে স্বত:স্ফুর্ত অংশগ্রহণ করায় শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
