সুজানগর প্রতিনিধি ঃ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন বর্তমানে দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুত রয়েছে। বাজার অস্থিশীল হওয়ার কোন কারণ নেই। অথচ একটি অশুভ চক্র সিন্ডিকেটের মাধ্যমে বাজার অস্থিতিশীল করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু এতে কোন লাভ হবেনা। বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার। এ সরকার সব সময় চায় কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাক। তবে অসামঞ্জস্যপূর্ণ বাজারের কারণে ভোক্তাদের নাভিশ্বাস অবস্থা হোক এটা হতে পারেনা। সুতরাং শিগগিরই সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখা হবে। গতকাল মঙ্গলবার দুপুরে পাবনার সুজানগরের পোড়াডাঙ্গা গ্রামের কৃষক নমনসুর আলী ও মাসুদ খানের বাড়িতে সনাতন ও আধুনীক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত কৃষক ও ভোক্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ শামসুল হক টুকু এমপি, পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও কৃষি সচিব ওয়াহিদা আক্তার। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ওম্মে কুলসুম স্মৃতি, যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্য শামীমা আক্তার খানম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
