এফএনএস বিদেশ : উত্তর-পশ্চিম তীরের নাবলুস শহরের ফিলিস্তিনের একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল সোমবার ভোরে হামলা চালানোর পর ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়লে তিনজন ফিলিস্তিনি নিহত ও ছয়জন আহত হয়। খবর সিনহুয়া’র ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষে ইসরাইলি সৈন্যদের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরাইলি সৈন্যরা মধ্যরাতে ক্যাম্পে হামলা চালালে ফিলিস্তিনিদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরাইলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, জানুয়ারিতে ইসরাইলি সৈন্যদের সাথে সংঘর্ষে ১৫৬ ফিলিস্তিনি নিহত হওয়ার থেকে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বাড়ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
