আটঘরিয়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার বিকালে আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আটঘরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আটঘরিয়া বাজার ত্রি-রাস্তা মোড়ে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল। আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর মিয়া, পৌর আওয়ামী লীগের আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী শেখ, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, যুবলীগের সভাপতি আব্দুল বাতেন সরকার, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আব্দুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক সাবান আলী, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম, সাবেক ছাত্র লীগের সভাপতি খাইরুল হাসান নাসিমসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
