স্টাফ রিপোর্টার : চাটমোহরে সম্প্রতি সংঘটিত পৃথক তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসকল ঘটনায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৮জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এছাড়া ছিনতাইকৃত প্রাইভেট কার, স্বর্ণালঙ্কার, হাতঘড়ি ও মোবাইল ফোনসেট উদ্ধার করেছে। আটককৃতরা হলো বগুড়া জেলার শিবগঞ্জ থানার মানকৈর গ্রামের শাহারুল (২৯), সারিকান্দি থানার চরনন্দিনা গ্রামের মামুনুর রশিদ (৪০), চকঝপু গ্রামের জহুরুল (৩৬), কালসিমাটি গ্রামের বকুল আহমেদ (৩৭), ভাঙ্গুড়া থানার দক্ষিণ মেন্দা গ্রামের আব্দুল আলী ওরফে আব্দুল্লাহ (২৫), ফরিদপুর থানার সোনাহারপাড়া গ্রামের আহাদ হোসেন ওরফে আকাশ (২৫), ভাঙ্গুড়া থানার দক্ষিণ মেন্দা গ্রামের শফিকুল ইসলাম (৩৫), চাটমোহর পৌর এলাকার আফ্রাতপাড়া মহল্লার ওমর ফারুক জনি (২৮) ও আনকুটিয়া গ্রামের খোকন মন্ডল (৪৫)। সোমবার (২২ মে) চাটমোহর থানা পুলিশের প্রেসবিজ্ঞপ্তিতে এ সকল তধ্য জানা গেছে। পুলিশ জানায়, সম্প্রতি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার মনদুয়ার গ্রামের প্রাইভেটকার চালক মকসুদ মিয়া ঢাকা বিমানবন্দর থেকে ৩জন যাত্রী নিয়ে চাটমোহর উপজেলা এলাকায় আসেন। এসময় যাত্রীবেশি ছিনতাইকারীরা তাকে মারপিট করে প্রাইভেটকারটি ছিনতাই করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বগুড়া জেলা থেকে প্রাইভেট কার উদ্ধার ও ৩ ছিনতাইকারীকে আটক করে। এছাড়া চাটমোহর উপজেলার ভাদরা ও কুবিরদিয়ার এলাকায় ঈদুল ফিতরের পরে দু’টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে ৫ জন ছিনতাইকারীকে আটক করে। পুলিশ ছিনতাই হওয়া প্রাইভেট কার, স্বর্ণালঙ্কার, হাতঘড়ি ও মোবাইল ফোন সেট উদ্ধার করে। পুলিশ সুপার আকবর আলীর মুন্সির নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমানের তত্বাবধানে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক ও মালামাল উদ্ধার করা হয়। এ সকল বিষয়ে থানায় পৃথক মামলা হয়েছে বলে চাটমোহর থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিন জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
