শহর প্রতিনিধি : পাবনা কম্পিউটার সমিতির উদ্যোগে সাংগঠনিক সভা, সদস্যদের ফুল দিয়ে বরণ, নীতিমালা প্রণয়ন ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়েটায় পাবনা রিভার ভিউ রিসোর্টে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। পাবনা কম্পিউটার সমিতির সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ. আজিজের পরিচালনায় এসময় বক্তব্য দেন সহ-সভাপতি কামরুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক সোহাগ হোসেন, অর্থ সম্পাদক তারেক শেখ, কার্যকরী সদস্য খায়রুজ্জামান আযম, মঞ্জুর কাদের মঞ্জু প্রমূখ। বক্তারা সংগঠনটিকে সুসংগঠিত করতে সকলের একাত্মতা ও সহযোগিতা কামনা করেন। এছাড়াও সভায় সংগঠনের নীতিমালা অনুসরণের বিষয়ে প্রতিটি প্রযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজেদের মতামত, পরামর্শ এবং বাস্তবায়নের বিষয়ে দিক নির্দেশনা জানান। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
