এফএনএস বিদেশ : বাখমুত সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে… গতকাল রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ মন্তব্য করেন। খবর বিবিসি। তবে তিনি অস্বীকার করেন যে রুশ বাহিনী রক্তক্ষয়ী যুদ্ধে জিতেছে। তার বাহিনী পূর্ব ইউক্রেনের শহরটির নিয়ন্ত্রণে আছে কিনা জানতে চাইলে জেলেনস্কি বলেন, ‘এটি দুঃখের বিষয়, এটি একটি ট্র্যাজেডি, কিন্তু আজকের জন্য বাখমুত কেবল আমাদের হৃদয়ে রয়েছে।’ অপরদিকে, ওয়াগনার রাশিয়ান আধাসামরিক বাহিনী গত শনিবার শহরটি দখল করেছে বলে দাবি করে। একটি ভিডিওতে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন তার কিছু যোদ্ধাদের সঙ্গে নিয়ে জানান তার বাহিনী পুরো শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, যদিও ইউক্রেনের সরকার পরিস্থিতি প্রথমে’ সংকটজনক’ বলে স্বীকার করলেও, পরবর্তিতে তা অস্বীকার করেন। গতকাল রোববার, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেন রাশিয়া বাখমুতের জন্য যুদ্ধে জিতেছে এবং যে সমস্ত সেনারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা রাষ্ট্রীয় পুরষ্কার পাবে। বিশ্লেষকরা বলছেন মস্কোর কাছে বাখমুতের কৌশলগত মূল্য খুব কম, তবে ইউক্রেনের যুদ্ধের দীর্ঘতম যুদ্ধের পরে এটির দখল রাশিয়ার জন্য একটি প্রতীকী বিজয় হবে। গত আগস্ট থেকে শহরটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। পশ্চিমা কর্মকর্তারা অনুমান করেছেন যে বাখমুতে ২০ হাজার থেকে ৩০ হাজার রুশ সৈন্য নিহত বা আহত হয়েছে, অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনীও একটি ভারী মূল্য পরিশোধ করেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
