বিশেষ প্রতিনিধি : বগুড়ায় জেলা যুবদলের কর্মীসভায় নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে কোনো নির্বাচন নয়। দেশনেত্রীকে আটক করে রেখে দেশে একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না। যুবদলের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাকে মুক্ত করবে। দেশের মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার হরণ করা হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারন মানুষের নাভিশ^াস ঘটছে। উন্নয়নের জোয়ারে আজকে সাধারন খেটে খাওয়া মানুষের ভেতরে নিরব কান্না সৃষ্টি হয়েছে। আর তাই দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতিকে সুসংগঠিত করে আগামী দিনে জনগনের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। রোববার দুপুরে বগুড়ায় টিএমএসএস মিলনায়তনে জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রুহুল আমিন আকিল, সহ সভাপতি মুহসিন মোল্লা, সহ সভাপতি নুরুজ্জামান লিটন, সহ সভাপতি (রাজশাহী বিভাগ) মাহফুজুর রহমান রিটন, কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ারুল হক রয়েল, কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক (রাজশাহী বিভাগ) ইলিয়াস আহমেদ হিমেল রানা, সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মির্জা আব্দুল জব্বার বাবু, কেন্দ্রীয় সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালিদ মোহাম্মদ জাকারিয়া, সহ আইন বিষয়ক সম্পাদক এড. মাশকুরুল আলম সৌরভ, সহ পাঠাগার বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু, সদস্য আনোয়ার হোসেন জনি। আমন্ত্রিত অতিথি থেকে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা ও বগুড়া জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। সভা পরিচালনা করেন বগুড়া জেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম। সভায় বগুড়া জেলার সকল ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
