নিজস্ব প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ পাবনা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি ২০১৮ সাল থেকে জাতীয় শিক্ষা সপ্তাহে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়ে আসছে। মোট ১৪টি বিষয়ের উপর মূল্যায়ন করে এই ফলাফল তৈরি করেছেন মূল্যায়ন কমিটি। বিষয়গুলো হচ্ছে- প্রতিষ্ঠানের ফলাফল, পাস করা শিক্ষার্থী সংখ্যা, প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী সংখ্যা, শিক্ষক-শিক্ষার্থী অনুপা, কর্মরত শিক্ষকগণের শিক্ষাগত যোগ্যতার গড়, ভৌত অবকাঠামোগত সুবিধা প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, জাতীয় দিবসসমূহ উদযাপন, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণের জন্য সুপেয় পানি ও স্যানিটেশন সুবিধা, গ্রন্থাগার ও বিজ্ঞানাগার, পঠন পাঠনে নিয়মানুবর্তিতা খেলাধুলা ও সহপাঠ্যক্রম ব্যবস্থা, শিক্ষার পরিবেশ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, স্কাউট ও গালর্সগাইড দল। প্রতিযোগিতার জন্য যাবতীয় তথ্য সঠিকভাবে উপস্থাপনের জন্য প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মাহমদুল হককে ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ। এছাড়ও এই সাফল্য ধরে রাখার জন্য সকল শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
