স্টাফ রিপোর্টার : বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী, আধ্যাত্মিক সাধক ও দার্শনিক অরবিন্দ ঘোষের নামে ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর একটি সভা কক্ষের নামকরন করা হয়েছে। সকালে নাম ফলক উন্মোচন করেন পশ্চিম বঙ্গের অরবিন্দ ইনিস্টিটিউট অব কালচারের সাংস্কৃতিক স¤পাদক শ্রীলেখা মজুমদার। পরে লাইব্রেরীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। অনুষ্ঠানে অরবিন্দ ইন্সটিটিউটের পক্ষ থেকে লাইব্রেরীর জন্য বিপ্লবী এ ব্যক্তিত্বের একটি ছবি এবং প্রধান অতিথি তার নিজের লেখা বই হস্তান্তর করেন। এসময় লাইব্রেরীর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, মহাসচিব আব্দুল মতীন খান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শিবজিত নাগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, পাবনা চেম্বারের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ^াস, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারন স¤পাদক ড. মো হাবিবুল্লাহ, লাইব্রেরীর কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুল হান্নান, রবিউল ইসলাম চৌবে ডাবলু, কাজী রফিকুল আলমসহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
