পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে বৃহস্পতিবার ধর্মীয় আলোচনা সভা, সনাতন ধর্ম প্রশ্নোত্তর পর্ব, কুইজ প্রতিযোগিতা ও মানব ফুলের উন্নয়নে কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। একইসাথে নবীন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ধর্মীয় গ্রন্থ গীতা। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মুখ্য আলোচনা করেন ইসকন ক্ষেতরী ধামের অধ্যক্ষ পার্থ সারথী দান ব্রক্ষ্মচারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিত্তকে শুদ্ধি করতে হবে প্রথম এবং মনুষ্যকুলকে জাগতিক ও পারমার্থিক কল্যাণের কথা বিবেচনা করে পথ চলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি ও সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান প্রভাষ চন্দ্র ভদ্র, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক কোমল চন্দ্র দাস, বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক লিটন দাস, সহকারী অধ্যাপক সমিরন সাহা, পাবনা ইসকন মন্দিরের সভাপতি শান্ত মুকুন্দ দাস ব্রক্ষ্মচারী, সাধারন সম্পাদক দেবব্রত দাস ব্রক্ষ্মচারী,নারায়ন চন্দ্র প্রমূখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীসহ উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য, এই কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলো ইসকন। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
