এফএনএস বিদেশ : ফ্রান্সের মালিকানাধীন প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালেডোনিয়ার অন্তর্গত লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণপূর্বে ৭ :৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে, এর পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগর অঞ্চলজুড়ে বসবাস করা লোকজনকে সুনামির ঝুঁকি থাকায় উপকূলীয় এলাকাগুলো এড়িয়ে যেতে বলা হয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) বলেছে, ভানুয়াতুর কিছু উপকূলে সাধারণ জোয়ারের স্তরের ওপরে ০.৩ মিটার থেকে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ বয়ে যেতে পারে, আর টোঙ্গা ও টুভালুসহ ২৫টি দ্বীপপুঞ্জে এর চেয়ে কিছুটা কম উঁচু ঢেউ বয়ে যেতে পারে। সতর্কবার্তায় বলা হয়েছে, এরইমধ্যে নিউ ক্যালেডোনিয়ার কাছে ২২ সেন্টিমিটার উঁচু একটি সুনামি পর্যবেক্ষণ করা হয়েছে। ভানুয়াতু এর নাগরিকদের উঁচু জায়গায় চলে যাওয়ার জন্য সতর্ক করেছে বলে দেশটির আবহাওয়া ও ভূ-দুর্যোগ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি আরও জানান, ভূমিকম্প অনুভব করা লোকজনের ফোন কল রিসিভ করেছে তাদের দপ্তর। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো দেশটির পূর্ব উপকূলের লর্ড হাউ দ্বীপের জন্যও সুনামি সতর্কতা জারি করে প্রায় ৪৫০ জন বাসিন্দাকে ঢেউ ও তীব্র স্রোতের কারণে তীর থেকে দূরে থাকতে বলেছে। নিউ জিল্যান্ডের পশ্চিম উপকূলের জন্যও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ৩৮ কিলোমিটার গভীরে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
