এফএনএস তথ্য-প্রযুক্তি: স্মার্টফোন জাতীয় ডিভাইস বা বিভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য এবং ইমেইল আদান-প্রদানের জন্য বেশিরভাগেরই ভরসা এসধরষ। আর এবার এড়ড়মষব-এর এই মেইল পরিষেবাতেই এল বিশেষ ফিচার, যার জেরে এটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে, এখন ওহংঃধমৎধস, ঋধপবনড়ড়শ এবং ঞরিঃঃবৎ-এর মতোই এসধরষ-এও এসেছে ব্লু টিক (ইষঁব ঞরপশ) ব্যবস্থা। সম্প্রতি টেক জায়ান্ট সংস্থাটি তার মেইল পরিষেবা ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু করেছে। ফলে এবার থেকে এসধরষ ব্যবহারের সময়েও কোনো কোনো প্রোফাইলের পাশে ভেরিফায়েড ব্যাজ হিসেবে এই নীল টিক চিহ্ন দেখা যাবে। এড়ড়মষব-এর মতে, জাল মেইল আইডি থেকে ইউজারদের হয়রানি তথা অনলাইন কেলেঙ্কারি আটকাতেই এই নতুন ব্লু টিক ভেরিফিকেশন ফিচার আনা হয়েছে। জিমেইল ৪ মে থেকে ওয়ার্কস্পেস অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট উভয়টিতেই নীল চেকমার্ক রোল আউট করেছে, তাই খুব শীঘ্রই সেগুলি দেখা যাবে। বার্তা শনাক্তকরণ বিআইএমআই ফিচার ২০২১ সালে চালু করে গুগল। ইমেলে প্রেরকদের ব্র্যান্ড লোগো যাচাই করার জন্য মূলত এই ফিচার ব্যবহার করা হয়। এখন থেকে ব্যবহারকারীরা বিএমআই গ্রহণ করেছেন এমন প্রেরকদের জন্য একটি চেকমার্ক আইকন দেখতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সমস্ত এসধরষ ইউজারই কি এই ভেরিফিকেশন ব্যাজ পাবেন? আর ব্লু টিকের জন্য কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মতই সার্ভিস চার্জ দিতে হবে? চলুন এখন এসধরষ-এর নতুন ব্লু টিক ফিচার এবং এই বিষয়ে সমস্ত তথ্য একনজরে দেখে নিই।
কারা এসধরষ-এ ব্লু টিক পাবেন?
প্রাথমিকভাবে গুগল এখন সেসব জিমেইল ব্যবহারকারীদের ব্লু টিক দিচ্ছে, যারা নিজেদের ইওগও বা ব্র্যান্ড ইন্ডিকেটর ফর মেসেজ আইডেন্টিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে ভেরিফাই করবেন। বর্তমানে এই ফিচারটি র্যাপিড রিলিজ এবং শিডিউল রিলিজ ডোমেইনের অংশ হিসাবে চালু হয়েছে। তবে ৩ দিনের মধ্যে এটিকে বৃহৎ ব্যবসার জন্য চালু করা হবে। এ ক্ষেত্রে গুগল জানিয়েছে যে, প্রত্যেক গুগল ওয়ার্কস্পেস (ডড়ৎশংঢ়ধপব) ইউজার, লিগ্যাসি জি-স্যুট (এ ঝঁরঃব) বেসিক এবং বিজনেস ইউজার এবং ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের ব্যবহারকারীরা চাইলেই ব্লু চেকমার্ক পাবেন।
কীভাবে ইওগও বা এসধরষ-এর ব্লু টিকের জন্য আবেদন করবেন?
বিআইএমআইয়ে লোগো যাচাই করতে আপনাকে আগে এতে নিজের অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, যার জন্য ডোমেইনের তথ্য প্রয়োজন। এরপর আপনাকে এসভিজি (ঝঠএ) ফরম্যাটে আপনার ব্র্যান্ডের লোগো আপলোড করতে হবে এবং এটিকে একটি ট্রেডমার্ক হিসাবে রেজিস্টার করতে হবে৷ সবশেষে জিমেইলে আপনার ব্র্যান্ড লোগোর পাশে একটি নীল চেকমার্ক যোগ করতে ঠগঈ বা ভেরিফাই মার্ক সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে।
এসধরষ ইউজারদের কি চার্জ দিতে হবে?
অনেকে জিমেইলের ব্লু টিক সার্ভিসের সঙ্গে টুইটারের ব্লু টিক ফিচারের তুলনা করছেন। তবে এই মুহূর্তে জিমেইলের ব্লু টিক পেতে টাকা দিতে হবে না। বর্তমানে সংস্থাটি পেড সাবস্ক্রিপশন বা কোনো চার্জ নেওয়ার বিষয়ে তথ্য দেয়নি।
