সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে অবাধে নিষিদ্ধ ও ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পাকানো আম বিক্রি করা হচ্ছে। আর কেমিক্যাল দিয়ে পাকানো ওই আম খেয়ে বিশেষ করে শিশু-কিশোররা পেটের পীড়াসহ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, সুজানগর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রামে অসংখ্য অসাধু আম ব্যবসায়ী রয়েছে। ওই সকল ব্যবসায়ী পাকা আমের মৌসুম শুরু হতে না হতেই অধিক মুনাফা লাভের আশায় আশাপাশের বাগান থেকে কম দামে কাঁচা আম কিনে কেমিক্যাল দিয়ে পাকায়ে চড়া দামে বিক্রি করে থাকে। উপজেলার মানিকদীর গ্রামের ফজলুর রহমান বলেন ওই সকল আম ব্যবসায়ীরা প্রথমে আশপাশের বাগান থেকে কমদামে অপরিপক্ক কাঁচা আম ক্রয় করেন। এর পর তারা অধিক মুনাফা লাভের আশায় মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ও কার্বাইড দিয়ে ওই আম পাকায়ে গাছপাকা আম বলে স্থানীয় হাট-বাজারে বিক্রি করেন। উপজেলার ভবানীপুর গ্রামের ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন বলেন ওই সকল আম দেখে বোঝার উপায় নেই গাছপাকা নাকি কেমিক্যাল দিয়ে পাকানো। বোঁটা দিয়ে কষ ঝড়ছে আর দেখতেও গাছপাকা আমের মতো পাকা লাল টুকটুকে। তবে খাওয়ার সময় এবং আমের ভিতরের চেহারা দেখে বোঝা যায় এটা কেমিক্যাল বা কার্বাইড দিয়ে পাকানো আম। ফলে এলাকাবাসী প্রতিদিন কেমিক্যাল দিয়ে পাকানো ওই আম কিনে প্রতারিত হচ্ছেন। সেই সঙ্গে শিশু-কিশোরাসহ বিভিন্ন বয়সী মানুষ ওই আম খেয়ে পেটের পীড়াসহ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সেলিম মোরশেদ বলেন কেমিক্যাল দিয়ে পাকানো আম বিশেষ করে শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। শিশুরা ওই আম খেয়ে ডায়রিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন শিগগিরই অসাধু আম ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
