সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গতকাল শুক্রবার আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেককাটা, ক্রেস্ট প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইদিন সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বের হওয়া ওই র্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব ও স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ সেলিম মোরশেদ। নার্সিং সুপারভাইজার আইরীন পারভীনের সভাপতিত্বে এবং সিনিয়র স্টাফ নার্স হ্যাপী কস্তার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিক্যাল কর্মকর্তা ডাঃ নাসরীন আক্তার, সিনিয়র স্টাফ নার্স সেতু খাতুন ও তৌফিকা রোজী। অনুষ্ঠানে প্রয়াত বিশ্বনন্দিত আধুনীক নার্সের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেল’র ভূমিকায় ছিলেন সিনিয়র স্টাফ নার্স মনিরা আক্তার। শেষে কেককাটা, ক্রেস্ট প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত দরিদ্র ও দুঃস্থ রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
