এফএনএস আইটি: টুইটারের প্রধান নির্বাহী (সিইও) খুঁজে পেয়েছেন ইলন মাস্ক। এক টুইটার পোস্টে বৃহস্পতিবার টুইটারের মালিক মাস্ক বলেন, ‘এক নারীকে প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি আনুমানিক ৬ সপ্তাহের মধ্যে আমার কাছ থেকে দায়িত্ব নেবেন’। প্রধান নির্বাহীর পদ ছাড়লেও জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটির চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মাস্ক। কাকে নিয়োগ দিতে যাচ্ছে তার বিস্তারিত না জানালেও ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন বলছে, এনবিসিইউনিভার্সাল -এর বিজ্ঞাপনের প্রধান লিন্ডা ইয়াকারিনোর নাম আলোচনায় আছে। গত ডিসেম্বরে এক টুইট পোস্টে মাস্ক জানতে চেয়েছিলেন যে প্রধান নির্বাহীর পদ থেকে তার সরে দাঁড়ানো উচিত কি না। ওই সময় তিনি এই ঘোষণা দিয়েছিলেন, মতামত জরিপে যে ফল আসবে, তা তিনি মেনে নেবেন। যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ভোটের মাধ্যমে জানান, তারা ইলন মাস্ককে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) পদে চান না। গত বছর নানা ঝামেলা পাশ কাটিয়ে একপ্রকার বাধ্য হয়েই ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। সূত্র: আল জাজিরা
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
