স্টাফ রিপোর্টার : ৩৫ লাখ টাকা মুল্যমানের ৩৪৬ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় গতকাল বেলা সাড়ে তিনটার দিকে তারা টাঙ্গাইল জেলার কালিহাতী থানার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন সংলগ্ন মেসার্স কালিহাতী সুপার এগ্রো ফুড এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে উল্লেখিত পরিমান হেরোইনসহ গ্রেফতার করা হয় টাঙ্গাইল জেলার কালিহাতি থানার পটল বাজারের চর হামজানির মৃত রহিজ উদ্দিন ভুইয়ার ছেলে খাদেমুল ইসলাম (৬০) ও সিরাজগঞ্জ জেলার কালিয়া হরিপুরের চরবনবাড়িয়ার মৃত জয়নুল আবেদিনের ছেলে আব্দুর রশিদ পল্টু (৫০) কে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদকদ্রব্য কেনা বেঁচা করে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
