স্টাফ রিপোর্টার : ২৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আকবর আলী মুনসীর নির্দেশনায় ডিবির ওসি এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে শুক্রবার বিকালে পাবনা সদর থানার বাস টার্মিনালে জনৈক আশরাফ আলী শেখের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন ডিবির জোয়ানরা। এ সময় সেখান থেকে উল্লেখিত পরিমান হেরোইনসহ গ্রেফতার করা হয় সদরের লস্করপুরের মৃত নবীর হোসেনের ছেলে আশরাফুল ইসলাম শামীম (৫৫) কে। অভিযানে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) জাহাঙ্গীর আলম, এসআই (নিরস্ত্র) তানভীর রহমান, এএসআই(নিরস্ত্র) ইকবাল কবিরসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। ধৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিবির ওসি এমরান মাহমুদ তুহিন জানান, পুলিশ সুপারের নির্দেশে জেলাজুড়ে মাদক ও অপরাধ দমনের এমন অভযান অব্যাহত থাকবে। তিনি মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিষয়ে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলের কাছে অনুরোধ জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
