স্টাফ রিপোর্টার : জেলার বিশিষ্ট সঙ্গীত ওস্তাদ শম্ভু জোয়াদ্দারের আজ ১৯ তম মৃত্যুবার্ষিক। ২০০৪ সালের এই দিনে তার জীবনাবসান ঘটে। উচ্চাঙ্গ সঙ্গীত, গণসঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত,নজরুল সঙ্গীত প্রতিটিতেই তিনি ছিলেন এক দক্ষ ওস্তাদ শিল্পী। তার অসংখ্য ছাত্র ছাত্রী আজ দেশে বিদেশে সঙ্গীতের ভূবণে দাড়িয়ে গেছেন, সামর্থ্য হয়েছেন নিজেদের তুলে ধরতে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার গান শুনে মুগ্ধ হয়ে তাকে মুকুন্দ দাস উপাধি দিয়েছিলেন। বাংলায় রাগ সঙ্গীতের ক্ষেত্রে তার অনবদ্য সৃষ্টি ছিলো পদ্মা ঘরানা। তাকে গণশিল্পী সংস্থা পাবনা আঞ্চলিক কমিটি থেকে ও উত্তরণ পাঠাগার থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছিলো জীবদ্দশায়। পাবনার বেশির ভাগ মঞ্চে সুরের ঝংকার তুলেছেন তিনি। এখনও সঙ্গীত বোদ্ধাদের কাছে এক প্রিয় নাম শম্ভু জোয়াদ্দার। যদিও তাকে স্মরণের কোন উদ্যোগ নেই স্থানীয়দের মাঝে। ওস্তাদ শম্ভু জোয়াদ্দারের পিতা সুরেন্দ্রনাথ জোয়াদ্দার ছিলেন দীঘার জোতদার। ঠাকুরদা ছিলেন নাটোর রাজ্যের নায়ক। জীবনাবসানকালে তিনি ১ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। পারিবারিকভাবে তার মৃত্যুবার্ষিক পালন করেন স্বজনেরা। উল্লেখ্য, ১৯৯২ সালের একই তারিখে তার স্ত্রী রমা জোয়াদ্দারের জীবনাবসান হয়েছিলো। প্রয়াত শম্ভু জোয়াদ্দারের পরিবারের সদস্যবৃন্দ তার আত্মার শান্তি কামনায় সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
