এফএনএস বিনোদন: অভিনেত্রী এই প্রশ্নটা তুলেছেন ‘অর্ধাঙ্গিনী’ শব্দটিকে ঘিরে। জানতে চাইছেন, শত শত বছর ধরে স্ত্রীকে যে এই নামে সম্বোধন করা হয়, সত্যিই কি অর্ধেক হয়? প্রশ্নের ভেতরেই খানিকটা উত্তর লুকিয়ে রেখেছেন দুই বাঙলার এই অভিনেত্রী। যার পূর্ণ জবাব তিনি দেবেন ২ জুন থেকে, পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে। এদিন মুক্তি পাচ্ছে জয়ার নতুন ছবি ‘অর্ধাঙ্গিনী’। জয়া জানালেন, ‘বিজয়া’, ‘বিসর্জন’ সিনেমাগুলোর সফলতার পর এবার কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় হাজির হচ্ছেন তিনি। গত শনিবার ছবির পোস্টার শেয়ার করে জয়া জানালেন, ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এতে জয়ার পাশাপাশি রয়েছেন চূর্ণি গাঙ্গুলি, অম্বরিশ ভট্টাচার্য, পূরব শীল আচার্য প্রমুখ। অম্বরিশকে ছবিতে একদম নতুন ভাবে দেখা যাবে বলে জানা গেছে। ছবিতে গায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মূলত দুই নারীর জীবনের গল্প নিয়ে ‘অর্ধাঙ্গিনী’র চিত্রনাট্য। নানা ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে এক সুতায় বাঁধা পড়ে দুই নারীর জীবন, তা নিয়েই এর গল্প।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
