স্টাফ রিপোর্টার : ২৮ লাখ টাকা মুল্যমানের ২৮৫ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশে শুক্রবার বিকালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নিউ লাইন হসপিটাল এর সামনের রাস্তায় অভিযান চালান তারা। এ সময় সেখান থেকে ২৮৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয় নারী মাদক ব্যবসায়ী মনি আক্তার (৩১) কে। সে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার মেরির হাট বাগমারার সাইফুল ইসলামের স্ত্রী ও আব্দুল মজিদের মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক কেনা বেঁচা করে আসছিল।
তার বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
