এফএনএস বিনোদন: মাত্র ২৩ বছর বয়সেই মৃত্যু হল ২০২২ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্ট তথা অস্ট্রেলিয়ান মডেল সিয়েনা ওয়ারের। জানা গেছে, ঘোড়ায় চড়তে ভালোবাসতেন সিয়েনা। যার জেরেই ২ এপ্রিল শখের বসে ঘোড়ায় চড়েছিলেন তিনি।কিন্তু তখনই ঘটে অঘটন। ঘোড়া উলটে পড়ে যায়। চাপা পড়েন সিয়েনা। চোট পান। সঙ্গে সঙ্গেই কোমায় চলে যান তিনি। এরপরে লাইফ সাপোর্ট ব্যবস্থা দিয়ে রাখা হয় তাঁকে। কিন্তু চিকিৎসকরা আশার আলো দেখতে পাচ্ছিলেন না। তাইতো শেষমেশ তার পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার। ২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা। শেষ পর্ব পর্যন্ত পৌঁছান তিনি। শেষ ২২ জন ফাইনালিস্টের মধ্যে স্থান করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই মডেল-কন্যা। যদিও তার আগে থেকেই মডেল হিসাবে রীতিমতো জনপ্রিয় ছিলেন তিনি। তবে মিস ইউনিভার্স প্রতিযোগিতা তাকে পৌঁছে দিয়েছিল পৃথিবীর কাছে। জানিয়েছিলেন, ক্যারিয়ারের জন্য ইংল্যান্ডে চলে যেতে চান তিনি। সেখানেই মডেল এবং অভিনেত্রী হিসাবে কাজ শুরু করতে চান তিনি। শুধু তাই নয়, তার পরিবারের অনেকেই সেখানে থাকেন। এরপর থেকে তাদের সঙ্গেই থাকতে চান বলে জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হল না। খুব প্রিয় শখের কারণেই প্রাণ গেল সিয়েনার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
