নিজস্ব প্রতিনিধি : মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পাবনায় শুভাগমন উপলক্ষে পাবনার চেম্বারের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে পাবনা চেম্বার এর সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আলী মুর্তজা বিশ^াস সনির সঞ্চালনায় চেম্বার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন চেম্বার এর পরিচালক যথাক্রমে আলহাজ্ব শফিকুল ইসলাম খান, সাজ্জাদ প্রামাণিক বাচ্চু, মাসুদুর রহমান মিন্টু, ফারুক হোসেন চৌধুরী, ফরিদুল ইসলাম, এ এইচ রেজাউন জুয়েল প্রমূখ। সভায় মহামান্য রাষ্ট্রপতির সকল কর্মসূচি সফল করতে ব্যবসাযীদের প্রতি আহবান জানানো হয়। এছাড়াও চেম্বার অব কমার্স ভবনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আলোকসজ্জা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
