নিজস্ব প্রতিনিধি : জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় নেতৃবৃন্দ বলেছেন, অচিনেই জুলুমবাজ সরকারের হাত থেকে জনগনকে মুক্ত করা হবে। মানুষ এই দু:শাসন থেকে মুক্তি চায়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারন মানুষের নাভিশ^াস ঘটছে। মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায়, নিজের ভোটটি নিজে দিতে চায়। আজকে মানুষের কন্ঠরোধ করে জগদ্দল পাথরের মতো চেপে বসে আসে সরকার। তবে দেশবাসীকে সাথে নিয়ে জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মাধ্যমে দেশে গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠা করা হবে। গতকাল সকালে শহরের পিসিএস বাজার মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব কমল শেখ টিটুর পরিচালনায় অনুষ্ঠিত এই পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ন আহবায়ক যথাক্রমে আনিসুণ হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ছিদ্দিকুর রহমান ছিদ্দিক, বিএনপি নেতা আবুল হাসেম, ডা. আহমেদ মোস্তফা নোমান, জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক মেহেরুন নেছা শাহজাহান, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগ ও প্রযুক্তি বিশ^বিদালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব সানজিদ আলম প্রান্ত। এছাড়াও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সাজ্জাদুল ইসলাম নাদিম, দীপঙ্কর সরকার জিতু, মোখলেছুর রহমান মজনু, আশরাফুল ইসলাম রাজিব, মামুুনুর রহমান, আরেফিন মোল্লা, নজরুল হায়দার চৌধুরী, শাকিল আহমেদ প্রমূখ। পরিচিতি সভায় নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এবং ১৮ টি ইউনিটের আহবায়ক সদস্যসচিবসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
