এফএনএস বিদেশ : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সতর্ক করে বলেছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে জোরালো প্রতিরোধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নতুন সমঝোতা মারাত্মক বিপদের ঝুঁকিই তৈরি করবে। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। ওয়াশিংটনে গত বুধবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাক্ষাতের সময় উভয়ে উত্তর কোরিয়ার পরমাণু তৎপরতা প্রতিরোধের বিষয়ে অঙ্গীকার করেন। এর পরিপ্রেক্ষিতে কিম ইউ জং বলেছেন, শত্রুরা যতো বেশি পরমাণু যুদ্ধের মহড়া দেবে, কোরিয়ার উপদ্বীপের আশপাশে যতো বেশি পরমাণু অস্ত্র মোতায়েন করবে, আত্মরক্ষায় আমরা ততো অনুপাতে পরমাণু কর্মসূচি জোরদার করব। দেশটির সরকারি বার্তা সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েল এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিউলে ওয়শিংটনের পরমাণু তৎপরতা জোরদারের লক্ষ্যে ‘ওয়াশিংটন ঘোষণা’ জারি করেন। এর প্রতিক্রিয়ায় কিম ইয়ো জং আরও বলেন, ‘এই সমঝোতা উত্তরপূর্ব এশিয়াসহ বিশ্বকে বিপজ্জনক ঝুঁকির মুখে ঠেলে দেবে। এটি এমন একটি কাজ যাকে কখনই স্বাগত জানানো যায় না।’ বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উত্তর কোরিয়া তার পরমাণু তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং দিন দিন তা আরও জোরদার করছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
