আটঘরিয়া প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ২২তম মাহামান্য রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে দোয়া মাহফিল ও আওয়ামী পরিবারের ঈদ পুর্মিলনী অনুষ্ঠিত হয়েছে আটঘরিয়ায়। এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল এর সঞ্চালনায় গতকাল বিকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর মিয়া, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান টুটুল, আটঘরিয়া পৌর আওয়ামী লীগের আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, চাঁদভা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা,উপজেলা শ্রমিক লীগের সভাপতি বুলবুল ফকির, সাবেক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল হাসান নাসিম, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খান, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি উম্মে কুলসুম আরা বিউটি, সাধারণ সম্পাদক শিফালী খাতুন, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি পামেলা খাতুন, সাধারণ সম্পাদক পপি প্রমূখ। উক্ত দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
