স্টাফ রিপোর্টার : ২৩ কেজি ৪২০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ স্পেশাল কোম্পানীর একটি চৌকষ দল। র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় বৃহস্পতিবার বিকালে র্যাবের জোয়ানরা অভিযান চালায় সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সয়দাবাদ গোলচত্তরের দক্ষিণ পাশে ঢাকা টু সিরাজগঞ্জ গামী মহাসড়কে পাকা রাস্তার উপর একটি ভাড়ায় চালিত প্রাইভেট কারে তল্লাশী চালায়। এ সময় সেখান থেকে উল্লেখিত পরিমান গাঁজাসহ গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে।
এরা হলো কুমিল্লা জেলার লালমাই থানার বিজয়পুরের রতনপুর বাজারের মৃত চারু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩৫) এবং সুনামগঞ্জ জেলার মঙ্গলকাটার কান্দিগাঁও ছড়ারপার এরাকার মানিক মিয়ার ছেলে লিটন মিয়া (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক কেনা বেঁচা করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
