শহর প্রতিনিধি : শ্রদ্ধা ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে জেলা আ.লীগ কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে শেখ জামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। পরে রাতে কেক কাটার মধ্যদিয়ে তার জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। এ সময় অন্যান্যের মধ্যে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন,জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোায়ার হোসেন, কার্যকারী সদস্য আবুল কালাম আজাদ, শরিফুল ইসলাম পলাশ, এডভোকেট রিজভী শাওন, আরিফুল ইসলাম,ইমরোজ খন্দকার বাপ্পি, জেসমিনা আরা,রেজাউল করিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান রিঙ্কু, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহাত হোসেন পল্লব,রাসেল,পিয়াস প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
