ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে নাগরিক প্রত্যাশা পরিষদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খান পৌর মুক্তিমঞ্চে গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক প্রত্যাশা পরিষদের সভাপতি হাফিজ সরকার। নাগরিক প্রত্যাশা পরিষদের পক্ষ থেকে কবি হাবিবুর রহমান সাভারী ও সাদামনের মানুষ বৃক্ষপ্রেমী ইদ্রিস আলীকে নাগরিক সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ফরিদপুর উপজেলা আওয়ামীলগের সভাপতি খলিলুর রহমান সরকার, কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাসান আলী, কমিশনার জয়নাল আবেদীন, আবুল মুনছুর মঞ্জু, আবুল এহসান জন, চাদ আলী, আমিনুল ইসলাম মুরাদ, আকরাম হোসেন, করিম মেম্বার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক প্রত্যাশা পরিষদের সম্পাদক এ্যাড. এস.এম. জিন্নাহ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
