সাঁথিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি বলেন, রাষ্ট্রের অন্যান্য অঙ্গের সাথে গণমাধ্যম বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। দেশের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত রাখা জরুরী। দেশ ও জনগনের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। সাংবাদিকবৃন্দ প্রতিষ্ঠানের সুনাম ধরে রেখে স্মার্ট,বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখলে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য সহজতর হবে। শুধু নতুন ভবন নয় সৃজনশীল ও বস্তুনিষ্ঠ লেখনী, জনগণের সমস্যা তুলে ধরে ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে হবে।সাংবাদিকদের গুজবে কান না দিয়ে সঠিক তথ্যসমৃদ্ধ সংবাদ প্রকাশ করতে হবে। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার(২৮এপ্রিল)বিকেলে ঐতিহ্যবাহী পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বিতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই এর সঞ্চালনায় আরো বক্তব্য দেন,সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খান,প্রেস ক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা। উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ও সেলিমা সুলতানা শিলাসহ স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিগণ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
