স্টাফ রিপোর্টার : ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে পাবনা জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সুচনা করেন অতিথিরা। পরে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে আদালতের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি বেগম শামীম আহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন, স্পেশাল জেলা জজ আহসান তারেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেল সুপার নাছির উদ্দিন, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, ফরিদপুর উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন গোলাপ, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান মুক্তা প্রমূখ। সভায় বক্তারা বলেন, আইনগত সহায়তার মুল বিষয় হলো অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে আইনগত সহায়তা দেবার মাধ্যমে বিনামূল্যে বিচার লাভের সুযোগ করে দেয়া। তাহলে সংবিধানের ১৯ ও ২৭ অনুচ্ছেদের আলোকে সফলতার পথ দেখা যাবে। সমাজের গরীর অসহায় মানুষকে বিনামূল্যে আইনী সহায়তা দিচ্ছে সরকার। কিন্তু সেইসব অসহায় মানুষ এখনও পুরোপুরি জানে না কিভাবে এই সহায়তা পাওয়া যায়। তাই এ ব্যাপারে সুবিধাভোগীদের মাঝে জনসচেতনতা বাড়ানোর জন্য ব্যাপক প্রচারণা চালাতে হবে। এজন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। বক্তারা বলেন, একেবারে তৃণমুল পর্যায়ের মানুষকে এই আইনী সহায়তার বিষয়টি জানাতে স্থানীয় জনপ্রতিনিধিরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারেন। ইউএনও অফিস, ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে জেলা লিগ্যাল এইড অফিসের সামনে আইনী সহায়তা পাওয়ার বিষয়ে মোবাইল নাম্বারসহ ফেস্টুন বা ব্যানার লাগানো যেতে পারে। এছাড়া সারাদেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্য সেবা দেবার পাশাপাশি সেখানে একটি কক্ষে জেলা লিগ্যাল এইড কমিউনিটি সেন্টার স্থাপন করে মানুষকে এই আইনী সহায়তা দেয়া সম্ভব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ বেগম পারুল আক্তার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সরকার ও সহকারি জজ মোস্তফা কামাল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
