এফএনএস বিদেশ : লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি শহরের কাছে ভূমধ্যসাগরে দুটি নৌকা ডুবে অন্তত ৫৭ জনের লাশ ভেসে এসেছে। স্থানীয় এক কোস্টগার্ড কর্মকর্তা ও এক ত্রাণকর্মীর বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা। বেঁচে যাওয়া একজন জানিয়েছেন, গত মঙ্গলবার ইউরোপগামী একটি নৌকায় প্রায় ৮০ জন আরোহী ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তা ফাতি আল-জায়ানি জানান, পূর্ব ত্রিপোলির কারাবুল্লি থেকে এক শিশুসহ ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শরণার্থীরা পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া ও মিশর থেকে এসেছে। ত্রিপোলির পশ্চিমে উপকূলীয় শহর সাবরাথার রেড ক্রিসেন্টের এক ত্রাণকর্মী জানান, পাঁচ দিন আগে লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার পর কর্তৃপক্ষ ৪৬টি লাশ উদ্ধার করেছে। গত সোমবার ১১ জনের লাশ উদ্ধার করা হয়। মৃতদেহগুলো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এ মাসে জানিয়েছে, ২০২৩ সালের শুরুর দিকে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবে ৪৪১ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
