শহর প্রতিনিধি : মহামান্য রাষ্ট্রপতি পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির বাড়ির সন্নিকটে কালাচাঁদপাড়াস্থ মহাদেব মন্দিরে (শিববাড়ি মন্দির)। মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহনের দিনে ২৪ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন জেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি ও সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান প্রভাষ ভদ্র, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক কোমল চন্দ্র দাস, বিশিষ্ট শিক্ষাবিদ পিনাকী রঞ্জন রায়, জেলা আওয়ামীলীগের ধর্মীয় সম্পাদক রকিব হাসান টিপু, মন্দিরের উপদেষ্টা রাম গোপাল বসাক, সদর উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক নাজিম উদ্দিন গামা, মেসার্স মিকাত এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ইমরান খান মানিক, মন্দিরের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার সরকার, কোষাধ্যক্ষ বাপ্পি কুমার দাস প্রমূখ। মন্দিরের সভাপতি সুদর্শন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন মন্দিরের সাধারন সম্পাদক রমেশ ঘোষ। প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের সহ সাধারন সম্পাদক শুকুমার সরকার। অসংখ্য নারী পুরুষ প্রার্থনাতে অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
