স্টাফ রিপোর্টার : জেলা জজকোর্টের সাবেক নাজির আবু হোসেন জোয়াদ্দার গতকাল সকাল নয়টায় সদরের রাজাপুরের যুব উন্নয়ন অধিদপ্তরের সন্নিকটে নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……রাজেউন)। তিনি পৌর এলাকার কুঠিপাড়া মহল্লার মরহুম আফসার আলী জোয়াদ্দারের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী,৩ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহঅ রেখে গেছেন। তার ছেলেরা হলেন আবু ইউসুফ জোয়াদ্দার সুইট, আবু তৈয়ব জোয়াদ্দার পোয়েট ও আবৃত্তিকার হাবিবুল্লাহ জোয়দ্দার। তার মৃত্যুর খবর জেনে অনেক মানুষ ছুটে যান তার বাড়িতে। গতকালই বাদ মাগরিব জহিরপুর দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
